সামনেই মাধ্যমিক পরীক্ষা, শাসক দলের মদতে তারশ্বরে বাজছে মাইক!

কয়েকদিন পরেই জীবনের প্রথম বড় পরীক্ষা । মাধ্যমিক দিতে চলেছে রাজ্যের বহু পরীক্ষার্থী । শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে । অথচ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা জ্বলনেশ্বরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শাসক দলের মদতে চলছে মেলা! বুধবার এই ঘটনার প্রতিবাদে বিজেপির নেতৃত্ব মিছিল ও পথ সভা করা হয় ।

এমনটাই অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । এই নিয়ে তাঁর প্রশ্ন, যে মাধ্যমিক পরীক্ষার মুখে কী করে একটি বিদ্যালয়ের মাঠে মেলার অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ । এই বিষয়ে খোঁজ করলে জানা যায় ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অচিন্ত রায় প্রভাবশালী স্থানীয় তৃণমূল নেতা । অন্যদিকে তাঁর স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান । আবার ওই মেলা কমিটির পরিচালনায় যুক্ত রয়েছেন অধিকাংশ স্থানীয় তৃণমূল নেতা । এমনকি খোয়ারডাঙ্গা অঞ্চল তৃণমূলের সভাপতি সুদয় নার্জিনারি ওই মেলা কমিটির সাধারণ সম্পাদক বলেই জানা যায় । তাই মাধ্যমিক পরীক্ষার মুখে স্কুলের মাঠে মেলা বসলেও শাসক দলের ভয়ে মুখ খুলছেন না সাধারণ মানুষ ।

পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এই মেলা বন্ধের দাবিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব বুধবার মিছিল ও পথ সভা করে । অবিলম্বে মেলা বন্ধ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন । বিজেপি জেলা সম্পাদক সুনীল মাহাতোর অভিযোগ, সন্ধে থেকেই তারস্বরে মাইক বাজিয়ে মেলা চলে, অথচ মেলার থেকে ঢিল ছোড়া দুরত্বে রয়েছে পরীক্ষার্থীদের বাড়ি । শুধু মাইক বাজানো নয় তাঁর আরও অভিযোগ এই মেলায় অবাধে চলছে জুয়া খেলাও, যাতে জড়িয়ে পড়ছে স্থানীয় যুব সমাজ ।

এই বিষয়ে মেলা কমিটির সাধারণ সম্পাদক সুদয় নার্জিনারি জানান, বিজেপি মিথ্যে অভিযোগ করছে । মেলা চলছে ঠিকই, কিন্তু সেখানে জোরে মাইক বাজানো হচ্ছে না, কোন জুয়া খেলাও নেই মেলার মাঠে । তবে স্কুল পরিচালন সমিতির সভাপতি অবশ্য জানিয়েছেন এতে আসল পড়ুয়াদের কোন প্রভাব পড়বে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube