উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর বাবুরহাটে মাঠ দখলকে কেন্দ্র করে বুধবার শুরু হয় ব্যাপক মারামারির । সংঘর্ষ বাঁধে কিছু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে । এদিনের এই ঘটনায় আহত হয়েছেন চার ব্যক্তি ।
আজ বুধবার ওই মাঠের চারপাশে অবৈধভাবে দোকান তৈরি করতে যায় ব্যবসায়ীরা । সেই সময় এলাকার বাসিন্দারা বাধা দেন তাঁদের । এই নিয়ে ব্যবসায়ী ও এলাকার মানুষদের মধ্যে মারামারি শুরু হয় । ঘটনায় চার জন স্থানীয় বাসিন্দা আহত হন বলে জানা যায় । এমনকি ব্যবসায়ীদের পক্ষ থেকে শূন্যে গুলি চালানোর অভিযোগও তুলেছেন স্থানীয়রা ।
তবে ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগের । মিনাখাঁর বাবুরহাট বাজার সংলগ্ন বাবুরহাট খেলার মাঠের চারদিকে এলাকার বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা কংক্রিটের দোকান তৈরি করছে বলে অভিযোগ ওঠে । গত কয়েকদিন আগেও এলাকার বাসিন্দারা মাঠে অবৈধ দোকান নির্মাণ করছিলেন বলে স্থানীয়দের দাবি । সেই নির্মাণ কাজে বাধাও দিয়েছিলেন বাসিন্দারা । সেই সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । তর্ক-বিতর্কের পর ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ । ঘটনাস্থলে গিয়ে তর্কে জড়িত উভয়পক্ষকেই সরিয়ে দেয় তাঁরা । এরপর বুধবার ফের নির্মাণ শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

