মুর্শিদাবাদ জেলায় তিনটি চোরাই মোটর বাইক সহ পুলিশের জালে ধরা পড়ল ১ অভিযুক্ত । ধৃতকে বুধবার দুপুরে জঙ্গিপুর আদালতে তোলা হয় ।
জঙ্গিপুর পুলিশ জেলাতে বড় সাফল্য এবার পুলিশের । চোরাই মোটরবাইক সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে ।শুধু তাই নয়, তদন্তে নেমে উদ্ধার হল একাধিক চোরাই মোটরবাইকও ।
ধৃত ব্যক্তির নাম মাসুম পারভেজ । সূত্রের খবর অভিযুক্তের বাড়ি লালখানদিযারে । ধৃতকে আটক করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার জঙ্গিপুর আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় দু’টি অ্যাপাচে আরটিআর মোটরসাইকেল এবং একটি সুপার স্প্লেন্ডর মোটরসাইকেল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

