ক্রেতার বেশে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি!

দিনে দুপুরে সোনার দোকানে চলল ডাকাতি । মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করা হয় লক্ষাধিক টাকার গয়না । বুধবারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শ্যামপুরের শশাটিতে ।

এদিনের ঘটনায় অভিযোগ ওঠে, প্রায় ৪ লক্ষ টাকার সোনা নিয়ে ওই দুষ্কৃতীরা চম্পট দিয়েছে । সোনার দোকানের মালিকের অভিযোগ, দুপুর ১ টা নাগাদ দু’জন ব্যক্তি ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকেন । রুপোর বেশ কিছু জিনিস তাঁরা দেখতে চাইলে তিনি তাঁদের তা দেখান । তারপরেই তাদের মধ্যে এক দুষ্কৃতী পিস্তল দেখিয়ে আনুমানিক ৬৫ গ্রাম সোনা লুঠ করে । এরপরেই বাইকে চেপে পালায় দু’জন দুষ্কৃতী ।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিশ । ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube