ফের উত্তেজনা ছড়াল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে । মঙ্গলবার কলেজ চত্ত্বরে সংঘর্ষ বাঁধে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে । সংঘর্ষের জেরে আহত হন ৪ পড়ুয়া ।
এই ঘটনায় আহত হন এবিভিপির ৪ পড়ুয়া । জানা যায় আহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা । অভিযোগ ওঠে, মঙ্গলবার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে কিছু কাজের জন্যে গিয়েছিলেন এবিভিপি-র কয়েকজন ছাত্র । এরপর হঠাৎ তাদের ওপর আক্রমণ করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ।
ঘটনায় কৃষ্ণেন্দু মল্লিক নামে এক এবিভিপি সমর্থক গুরুতর জখম হয়েছেন বলে জানা যায় । তিনি নবদ্বীপ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেব বলে সূত্রের খবর । যদিও এবিভিপি-র করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ । তৃণমূল ছাত্র পরিষদের পালটা অভিযোগ, তাঁদের এক ছাত্রীকে সম্মানহানি করার চেষ্টা করে এবিভিপির কয়েকজন ছাত্র সমর্থক । এদিন তারই প্রতিবাদ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

