আদালতের তীব্র ভর্ৎসনার পর সক্রিয় পুলিশ, সিসিটিভি ক্যামেরার আওতায় শেখ শাহজাহানের বাড়ি!

।। স্বর্ণালী মান্না ।।

আদালতের নির্দেশে এবার সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে বসল সিসিটিভি ক্যামেরা । সন্দেশখালি কাণ্ডে ১২ দিন কেটে গেলেও এখনও অধরা তৃণমূলের এই বেতাজ বাদশাহ । তাঁর কোন হদিস না মেলায় মঙ্গলবার আদালতের তীব্র ভর্ৎসনার সম্মুখীন হতে হয় রাজ্য পুলিশকে ।

রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে গত ৫ জানুয়ারি ইডির উপরে চালানো হয় হামলা । অবশেষে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে ঘটনার ১২ দিনের মাথায় রাতারাতি শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসাল পুলিশ । জানা গিয়েছে মোট ৪টি ক্যামেরা বসান হল এদিন ।মঙ্গলবার আদালতের নির্দেশে শেখ শাহজাহানের গতিবিধির উপর নজর রাখতে তড়িঘড়ি এই ক্যামেরাগুলি বসানো হয় । একই সঙ্গে আদালত পুলিশকে সমস্ত ফুটেজ সংরক্ষণ করার নির্দেশও দেয় বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা । এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য পুলিশ সাতজনকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা । ঘটনার ১২ দিন কেটে গেলেও সন্দেশখালির এলাকা এখনও শুনশান । কয়েকদিন আগেও শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল হলেই জমজমাট ছিল মানুষের ভিড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube