সহ শিক্ষিকাকে মারধর, ধৃত অভিযুক্ত শিক্ষক!

স্কুলের সহ শিক্ষিকাকে মারধর করা হল স্কুলের মাঠে ! আক্রমণ করার অভিযোগে মঙ্গলবার এক শিক্ষককে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । অভিযুক্তের নাম মৃণাল কান্তি নাগ । তাঁর বাড়ি পুরুলিয়া শহরের চিরাবাড়ি এলাকায় । বুধবার তাকে জেলা আদালতে তোলা হয় ।

জানা যায়, পুরুলিয়া ২ নম্বর ব্লকে লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে একই সঙ্গে শিক্ষকতা করতেন অভিযুক্ত শিক্ষক ও আক্রান্ত ওই শিক্ষিকা । স্কুল চলাকালীন শিক্ষিকাকে নানা রকম কটূক্তি করে উত্যক্ত করতেন অভিযুক্ত । তা ছাড়াও তাঁর বিরুদ্ধে প্রায়ই স্কুলে মদ্যপ অবস্থায় স্কুলে আসার মতো অভিযোগও রয়েছে । জেলা স্কুল পরিদর্শক(প্রাইমারি)কে এই ধরণের একাধিক আভিযোগ লিখিতভাবে জানানো হয় বলে সূত্রের খবর । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে বদলি করে দেওয়া হয় বান্দোয়ান ব্লক এলাকার একটি স্কুলে ।

সেই ক্ষোভে মঙ্গলবার লাটুনিয়া প্রাইমারি স্কুলের বার্ষিক ক্রিড়া চলাকালীন অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় এসে শিক্ষিকাকে মারধর করে বলে অভিযোগ ওঠে । আহত শিক্ষিকা মাঠের মধ্যেই পড়ে যান । উপস্থিত আশেপাশের লোকজন এসে অভিযুক্ত শিক্ষককে ধরে ফেলেন । খবর দেওয়া হয় পুরুলিয়া মফস্বল থানায় ।

সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে । আহত শিক্ষিকাকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে । সেই শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে গতকালই শিক্ষককে গ্রেফতার করা হয় । বুধবার তাকে জেলা আদালতে তোলা হবে বলে জানা যায় । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube