বয়স তার মাত্র দুই বছর দুই মাস । তবে এই বয়সেই ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির গড়ল গাইঘাটার ছোট্ট অঙ্কনা । সোমবার তার বাড়িতে এসে পৌছায় ইণ্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল, পরিচয় পত্র ও সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার । মেয়ের এই সাফল্যে খুশির হাওয়া ভৌমিক পরিবারে ।
ফুল-ফল, সব্জি, পশুপাখি, বারো মাসের নাম, বিভিন্ন শব্দের অর্থ, সহ ইংরেজী বাংলার বর্ণগুলি বলে দিতে পারে মুহূর্তের মধ্যে । গড় গড় করে বলে দিচ্ছে জাতীয় পশু, পাখি, ফলের নাম, রং নাম সহ মাস ও বছরের নাম । দুই বছর দুই মাসের শিশু কন্যার এই প্রতিভার স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস । একেবারে ১৫ টি বিষয়ের স্তর পার করে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস গড়ল উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার রামপুর ভাটপাড়ার ছোট্ট মেয়ে অঙ্কনা ভৌমিক ।

অঙ্কনার বাবা অরিন্দম ভৌমিক ওয়েব ডেভলেপমেন্টের কাজ করেন । মা সুমনা ভৌমিক গৃহবধূ । সংসারের কাজ সামলে সুমনা প্রতিদিন ছোট অঙ্কনাকে খেলার ছলে পড়াতেন ও শেখাতেন । সেই সবকিছুই অনায়াসে শিখে যায় অঙ্কনা । মেয়ের অগ্রগতি দেখে স্বামী-স্ত্রী ঠিক করেন অঙ্কনার প্রতিভা ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে তুলে ধরবেন । সেই মত মেয়ের কয়েকটি ভিডিও তুলে অনলাইনে আবেদন করেন তাঁরা । ছোট অঙ্কনার প্রতিভা জায়গা করে নেয় ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে ।
অঙ্কনার বয়স বর্তমানে দুই বছর চার মাস । সোমবার তার বাড়িতে এসে পৌছায় ইণ্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল, পরিচয় পত্র ও সার্টিফিকেট সহ অন্যান্য পুরস্কার । মেয়ের এই সাফল্যে খুশির হাওয়া ভৌমিক পরিবারে । কিছু বুঝুক আর না বুঝুক এইটুকু মেয়ে জানিয়েছে সে ভবিষ্যতে আইপিএস হতে চায় ।
মেয়ের স্বপ্নই এখন মায়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে । মা সুমনা ভৌমিক বলেন, ‘যখন থেকে ও একটু কথা বলতে শিখেছে তখন থেকে ভিন্ন কিছু বলতাম, ছড়া বলতাম, রাস্তা ঘাটে বিভিন্ন কিছু দেখিয়ে নাম বলতাম । দেখতাম খুব সহজেই মনে রাখতে পারছে । এক দিন সামাজিক মাধ্যমে “ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস”-এর বিষয়টি দেখি এবং স্বামীকে বলি’।
অন্যদিকে তাঁর বাবা অরিন্দম ভৌমিক বলেন, “মেয়ে নিজে থেকেই বলছে আইপিএস হবে । আমার মূল উদ্দেশ্য ও যাতে মানুষের জন্য কিছু করতে পারে । মানুষের জন্য কিছু করতে পারলে সেইটা হবে বড় সাফল্য”। অঙ্কনার এই সাফল্যে শুধু ভৌমিক পরিবার নয় , খুশিতে আপ্লুত গোটা এলাকা । রেকর্ড গড়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই দেখতে আসছেন গাইঘাটার এই বিষ্ময়কর শিশুটিকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

