উঠে গেল কর্মবিরতি, আবারও ছন্দে ফিরল টলিপাড়া!

।। স্বর্ণালী মান্না ।।

টেকনিশিয়ান স্টুডিওতে কর্মবিরতির ডাকে মঙ্গলবার থমকে গিয়েছিল শ্যুটিং । এদিন পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয় বলে জানা গিয়েছিল । যার জেরে কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন টেকনিশিয়ান স্টুডিয়োর ইলেকট্রিশিয়ানরা । তবে পরে অভ্যন্তরীন সমস্যা মিটে যাওয়ায় কর্মবিরতি তুলে নেন তাঁরা ।

এদিনের ঘটনায় ইলেকট্রিশিয়ানদের দাবি, সামনেই তাঁদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে । অভিযোগ আনা হয়, নির্বাচনে প্রার্থীদের দাঁড়াতে না করেন কয়েকজন গিল্ড-কর্তা । শুধু তাই নয় তাঁদেরকে প্রতিনিয়ত দেওয়া হত হুমকিও । যার জেরে ওঠে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার মতো অভিযোগ । তাই মঙ্গলবার একদিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা । তাই আজ স্টুডিও পাড়ায় কিছুটা হলেও ছন্দ পতন ঘটে ।

এদিন কর্মবিরতির জেরে শ্যুটিং বন্ধ থাকে একাধিক সিরিয়ালের । ফ্লোরে কলাকুশলীরা পৌঁছে গিয়ে থাকলেও কেউই কাজ করতে পারছিলেন না বলেই জানা যায় । তবে পরবর্তীকালে ইলেকট্রিশিয়ানরা নিজেরা সমস্যা মিটিয়ে নেওয়াতে কর্মবিরতি তুলে নেওয়া হয় বলে জানা যায় । ফলে আবারও ছন্দে ফিরল টলিপাড়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube