ফের উদ্ধার হল মৃতদেহ । মঙ্গলবার উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঘোনারমাঠ বিওপি-র গেদাপাড়া সীমান্ত থেকে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার করল পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খেদাপাড়ায় ভারত বাংলাদের সীমান্তের ইছামতী নদীর কাছে মাঠে কাজ করতে গিয়েছিলেন এক ব্যাক্তি । তিনিই নদীর পাড়ে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন । পরবর্তীকালে তিনি খবর দেন বিএসএফ জওয়ানদের ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় গাইঘাটা থানার পুলিশ । সীমান্ত থেকে দেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলেই খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

