ফ্ল্যাট প্রতারণা মামলায় রেহাই নেই নুসরতের, হাজিরার নির্দেশ আদালতের!

।। স্বর্ণালী মান্না ।।

ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অস্বস্তি বাড়ল অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের । মঙ্গলবার নিম্ন আদালতের স্পষ্ট নির্দেশ সশরীরে আদালতে হাজিরা দিতে হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে ।

ফ্ল্যাট প্রতারণা মামলায় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান । ইতিমধ্যেই আলিপুর আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছিল । কিন্তু সেই অস্বস্তি এড়াতে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুসরত । তবে রেহাই মিলল না তাতেও । আলিপুর আদালতের নির্দেশেই সায় দিল নিম্ন আদালতও । সাফ জানালো, আর আইনজীবী মারফত নয়, আদালতে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে । এর আগেও একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি ।

প্রসঙ্গত উল্লেখ্য ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রবীন নাগরিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী । বছর ঘুরলেও ফ্ল্যাট হাতে পাননি কেউই; মেলেনি সেই টাকাও! ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামক সংস্থার মাধ্যমে এই প্রতারণা চক্রটি চালানো হয় । নুসরত সেই সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন বলে জানা যায় । জানা যায় ৫ লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই সংস্থার পক্ষ থেকে ।

পরবর্তীকালে প্রতারণার অভিযোগ তুলে ইডি-র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা । তারপরেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে । এই মামলায় নুসরতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তবে নুসরতের দাবি তিনি অনেক আগেই ওই সংস্থা ছেড়ে দিয়েছিলেন ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube