মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে বেধড়ক মারধর করার ঘটনা ঘটল মঙ্গলবার । ঘটনার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে । মঙ্গলবার বড়ঞা ব্লকের বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা চলাকালীন ঘটে এই ঘটনা । এদিনের ঘটনায় জানা গিয়েছে ওই পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা গ্রাম সভায় উপস্থিত ছিলেন । সেই সময় আচমকাই তাঁর উপর চড়াও হয়ে তাঁকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তথা পঞ্চায়েতের সদস্য ভাশার শেখের বিরুদ্ধে ।
ঘটনায় ইতিমধ্যেই বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে । এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

