উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মালঞ্চ ব্রিজে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । মঙ্গলবার রাত সাড়ে ৯ টা ৩০ মিনিট নাগাদ বাইকের সঙ্গে ঘটে ওই ঘটনা । দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ।
ঘটনায় জানা যাচ্ছে, দুই বাইকআরোহী ঘটনাস্থলে পড়ে ছিলেন । দুর্ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে; আর অপর জনকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় । রাতের অন্ধকারে পথ দুর্ঘটনাটি ঘটার কারণে কী ভাবে তা হয়েছে তা কেউ বুঝতে পারছেন না ।
তবে প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে অনুমান করছেন কোন বড় গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় । ২ জন বাইক আরোহীদের মধ্যে কারোর মাথায় কোন হেলমেট ছিল না বলেই দাবি উঠছে । যার কারণে একজনের মৃত্যু হয়েছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা ।
অন্যদিকে মৃত ও জখম যুবকের মধ্যে একজনের নাম ও পরিচয় জানা গিয়েছে । মৃত ব্যক্তির নাম শরৎ সরদার; তাঁর বয়স আনুমানিক ২২ বছর । তাঁর বাড়ি ন্যাজাট থানার কালিনগর গ্রামে । মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

