কম দৃশ্যমানতার জেরে বাস দুর্ঘটনা , আহত একাধিক যাত্রী!

শীতের আবহাওয়ায় চলছে কুয়াশার জের । ফলত কম থাকছে দৃশ্যমানতা । তার জেরেই জলপাইগুড়ির ধূপগুড়ির এশিয়ান হাইওয়ের উপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস । মঙ্গলবারের এই ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

এদিনের এই পথ দুর্ঘটনায় আহত যাত্রীদের ধূপগুড়ি থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । জানা যাচ্ছে, এদিন ভোর রাতে ধূপগুড়ির থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ের ওপর দুর্ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রের দাবি, অসমের লক্ষীমপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কয়েকটি পরিবার বিহারে যাচ্ছিল । ধূপগুড়িতে ঢোকার মুখেই দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটি ।

আহতদের মধ্যে রয়েছে শিশু সহ মহিলারাও । যাত্রীদের কথায়, কী ভাবে ঘটল এই দুর্ঘটনা তাঁরা তার কিছুই বুঝতে পারেননি এদিন । মাঝ রাতে ঘুমিয়ে গিয়েছিলেন প্রায় সব যাত্রীরাই । তখনই সামনের কোনও গাড়িতে বাসটি ধাক্কা মারে । বাসের চালক ও খালাসি ঘটনার পরই সরে গিয়েছে বলে অভিযোগ আনা হয় ।

তবে গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে । প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube