শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা

ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস । একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও দেখা দিচ্ছে দার্জিলিংয়ে । আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে চার জেলায় । রাজ্যের কয়েকটি জেলায় আজও ঘন কুয়াশা থাকবে । বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ও তার পরে আকাশ পরিষ্কার হওয়ার কথা জানা যাচ্ছে । কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ । বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানা যাচ্ছে । অকাল বৃষ্টিতে শীতকালীন সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ।

অন্যদিকে জানা যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে । অপরদিকে জানা যাচ্ছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত । কাল মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে ।

দক্ষিণবঙ্গ আজ বেলার দিক থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে ; কমবে উত্তুরে হাওয়ার পরিমাণ । বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আজও ঘন কুয়াশার সতর্কতা জারি করা বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় । হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের বাকি জেলাতে । সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তে কোথাও পরিষ্কার আকাশ কোথাওবা আংশিক মেঘলা আকাশ থাকবে ।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলেই জানা গিয়েছে । মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলাতে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ।

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
শুক্রবার এবং শনিবারে ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিংয়ে ও উচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে । বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে ।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে দার্জিলিংয়ে । সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় । দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত থাকবে বলেই জানাচ্চে আবহাওয়া দফতর । তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে ।

মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । শুক্রবার ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় । হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পংয়ে । মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলাতে ।

কলকাতায় মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে ।বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস ।

অপরদিকে তাপমাত্রা ক্রমশ বাড়বে, একই সঙ্গে শীতের কাঁপনও কমবে । আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে । কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে । মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি ছিল । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৯ থেকে ৯৬ শতাংশ ।

ভিনরাজ্যে দিল্লি সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে । সঙ্গে থাকছে কোল্ড ডে পরিস্থিতি । রাজস্থান সংলগ্ন এলাকা ছাড়া শৈত্য প্রবাহ ক্রমশ কমবে । বুধবার থেকে শুক্রবারের মধ্যে জম্মু-কাশ্মীর সহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে । উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube