কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । এবার থেকে কেন্দ্রের নাম, লোগো ও রঙ ব্যবহার করবে না রাজ্য । মঙ্গলবার কেন্দ্রকে চিঠি দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
লোগো-রঙে আপত্তি নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য । আরও অভিযোগ তুলে চিঠিতে বলা হয়েছে কেন্দ্রের নাম, লোগো ও রঙ ব্যাবহার করতে বাধ্য করা হচ্ছে রাজ্যকে । কেন্দ্রের এই সিদ্ধান্তইকে এক তরফা বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী । এই আচরণকে গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত বলেও কটাক্ষ করেছেন তিনি ।
ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন মুখ্যমন্ত্রী ভীত; তাই তাঁর এই পদক্ষেপ । রাজ্যে বহু মানুষ উজলা যোজনায় সুবিধা পাচ্ছেন তাই তিনি এহেন আচরন করছেন । তিনি আরও জানান, আরও এমন অনেক কেন্দ্রীয় প্রকল্প রয়েছে যার থেকে রাজ্যের মানুষ এখনও বঞ্চিত রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

