রেশন দুর্নীতি কাণ্ডে মারকুইস স্ট্রিটে ইডির তল্লাশি অভিযান

সোমবার মারকুইস স্ট্রিট’-এর দুই জায়গায় তল্লাশি অভিযান চলল ইডি আধিকারিকদের । অভিযানে নেমে ইডি জানায়, একটি হোটেলে রয়েছে রেশন দুর্নীতি কান্ডে ধৃত শংকর আঢ্যর একটি বৈদেশিক মুদ্রা বিনিময়ের অফিস । সেই অফিসেই তল্লাশি চালান তাঁরা ।

হাতে কাগজ নিয়ে এই গেস্ট হাউজের বা হোটেলের ভিতরে প্রবেশ করেছিলেন গোয়েন্দারা । তবে, মারকুইস স্ট্রিটের সেই অফিসে তল্লাশি অভিযান ইডির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল । তার কারণ এই গেস্ট হাউসে যে অফিস রয়েছে তার নাম – ‘Adhya Forex Private Limited’।শঙ্করের এই ৯০ টি সংস্থার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই সংস্থাটি । তার কারণ এই সংস্থার বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দাবি করেছিল – Adhya Forex Private Limited সংস্থার মধ্যে দিয়ে অন্তত ২০ হাজার কোটি টাকা শংকর বিদেশে লেনদেন করেছেন । আদালতে এই দাবির কারণে সংস্থাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাড়িয়েছে বলে মনে করা হচ্ছে ।

পাশাপাশি এই সংস্থার ঢিল ছোঁড়া দূরত্বেই একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা । স্থানীয় বাসিন্দা সূত্রে ও ইডি সূত্রে দাবি, এই ফ্ল্যাটে ৫ বছর আগে থাকতেন শঙ্কর আঢ্য । এমনকি সঙ্গে তাঁর স্ত্রীও থাকতেন । তবে ইডি সূত্রে আরও দাবি, এই ফ্ল্যাট নথিভুক্ত করা রয়েছে তাঁর ভাইয়ের নামে । এদিন তল্লাশি অভিযানে এসে ফ্ল্যাটে কেউ না থাকায় তালা ভেঙে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube