বীরভূম জেলার শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া সংলগ্ন কোপাই নদীর পাড় দখল করে তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণ । এমনই অভিযোগ উঠেছিল বারবার । ইতিমধ্যেই সেই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে ।
নদী বক্ষের কয়েক মিটারের মধ্যেই কী ভাবে কংক্রিটের নির্মাণ করা যেতে পারে সেই বিষয়টি নিয়েই দেখা দিয়েছে বিতর্ক । জানা গিয়েছে, এই স্থানে এক বেসরকারি আবাসন সংস্থার তরফে নির্মাণ কাজ শুরু করা হয়েছে । কোপাই নদীকে বাঁচাতে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী, নদী বিশেষজ্ঞ সহ পরিবেশবিদরা খোয়াই বাঁচাও কমিটি নাম দিয়ে আন্দোলনে বসেন । মঙ্গলবার বিতর্কিত সেই নির্মাণস্থল পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা । তাঁরা পরিদর্শন করার পর এই কবিমোহনপুর মৌজায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন । এই বিতর্কিত জমিতেও কংক্রিটের নির্মাণ বন্ধ করে দেওয়া হল বীরভূম জেলা প্রশাসনের তরফে ।
শান্তিনিকেতনের তিনটি মৌজায় যে কোন ধরনের নির্মাণ কাজ হওয়ার ক্ষেত্রে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে । তার মধ্যে কী করে বেআইনিভাবে কোপাই নদীর পাড় দখল করে এই নির্মাণ চলছিল তা নিয়েই উঠছে প্রশ্ন । তাহলে কি স্থানীয় নেতৃত্বের মদতেই নিয়ম-কানুনের তোয়াক্কা না করে কাজ হচ্ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে বীরভূম জেলা প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

