সন্তানদের খুন করে আত্মঘাতী বাবা!

উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে নিজের ছেলে ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন বাবা । মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে ।

ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা জ্যোতিপ্রিয় কাশী মন্ডল পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন । মৃত ১৩ বছরের ছেলে জয়মাল্য মন্ডল ও ৯ বছরের মেয়ে লাজবন্তী মন্ডল । মৃত স্কুল শিক্ষকের স্ত্রীর নাম লাবনী মণ্ডল । এদের বাড়ি পার্শ্ববর্তী বুদুরিয়া গ্রামে, রামচন্দ্রপুর হাজরাতলা এলাকায় ।

ঘটনাস্থলে এই পরিবারের একটি জমি কেনা রয়েছে । সেখানে মাঝে মধ্যে ছেলে মেয়েকে নিয়ে আসতেন বলে জানা যায় । সেখানেই ছেলে এবং মেয়েকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বাবা । ঘটনার খবর পেয়ে তদন্তে নামে শিবদাসপুর থানার পুলিশ । তবে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube