পারিবারিক অশান্তির ‘কোপ’ স্ত্রীর উপর! টুকরো করা মৃতদেহ খালে ফেলে আত্মহত্যার চেষ্টা স্বামীর

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী । তারপর মৃতদেহ টুকরো টুকরো করে, বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে । থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত স্বামীও । সোমবার রাতে মতির খাল এলাকায় দক্ষিণ জোজরা গ্রামে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ।

মৃতের নাম সায়রা বানু; তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর । ঘটনাটি মধ্যমগ্রাম থানার উত্তর জোজরা এলাকায় ঘটেছে বলে জানা যায় । ঘটনা ঘটিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে স্বামী নুরুউদ্দিন মণ্ডল । বর্তমানে বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

অভিযোগ আনা হয়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন সায়রা বানু । এমনটাই দাবি করেছিলেন তাঁর স্বামী নুরুউদ্দিন । অভিযোগ ওঠে, সোমবার রাতে মেয়ের বাড়িতে গিয়ে নুরুদ্দিন জানান স্ত্রী সায়রা বানু বাড়ি ছেড়ে চলে গিয়েছেন । এরপরে সন্দেহর বাসা বাঁধে সায়রা বানুর মেয়ের মনে । মধ্যমগ্রাম থানার মতির পোল ফাঁড়িতে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে নুরুদ্দিন ও তাঁর মেয়ে ।

এরপর থেকেই পুলিশ বিভিন্ন ভাবে খোঁজখবর চালাতে শুরু করে । তার মধ্যেই নুরুউদ্দিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায় । তাতেই সন্দেহ আরও বেড়ে যায় সায়রা বেনুর মেয়ের । পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতলে ভর্তি করে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা স্বীকার করে নেয় । তবে মৃতদেহ কোথায় ফেলেছে তা নিয়ে নুরুউদ্দিন বিভিন্ন সময় বিভ্রান্তি সৃষ্টি করে সকলের মধ্যে । জানা যায়, ভুল তথ্য দেওয়া হয় পরিবারের সদস্যদের ।

এরপরে নুরুউদ্দিন তার ছোট ছেলেকে ডেকে আইনজীবীর কাছে সমস্ত কথা স্বীকার করলে পরিবারের সদস্যরা মতিরখালে নৌকা নিয়ে খোঁজ শুরু করলে বস্তাবন্দী দেহ উদ্ধার হয় সায়রা বানুর । পুলিশ সূত্রে খবর, ৬ টুকরো করে জলে ভাসিয়ে দেওয়া হয় সায়রা বানুর দেহ । তবে শুধুমাত্র গলা থেকে কোমর পর্যন্ত দেহাংশ পাওয়া গেলেও শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর মাথা, হাত, পা উদ্ধার করা সম্ভব হয়নি বলেই খবর । ইতিমধ্যে পরিবারের সদস্যরা অভিযুক্ত স্বামীর উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube