মালদহে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ!

মালদহে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল এক টোটো চালকের । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনী এলাকায় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

এদিন ঘটনায় জানা যায়, মৃত টোটো চালকের নাম সঞ্জয় চৌহান, তাঁর বয়স হয়েছিল ২২ বছর ।জনা যায়, মৃতের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াংকা চৌহান ও এক মেয়ে । সঞ্জয় পেশায় একজন টোটো চালক ছিলেন । মৃত টোটো চালকের বাড়ি বালুরঘাটের কাদিরপুর বটতলা এলাকায় । কর্মসূত্রে বিয়ের পর থেকেই সঞ্জয় পরিবার নিয়ে তাঁর শ্বশুরবাড়ি, মালদহ জেলার নেতাজি কলোনি এলাকায় থাকতেন ।

অন্যান্য দিনের মতো সোমবারও টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কে বা কারা তাঁকে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর সারা শরীরে । পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মঙ্গলবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান । হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন ।

পরিবারের অভিযোগ কে বা কারা হয়তো রাস্তায় ওই টোটো চালককে বেধরক মারধর করে গলায় ব্লেড ও সারা শরীরে ব্লেড মেরে আঘাত করে বলে অভিযোগ । পরিবারের আরও দাবি, রাস্তায় তাঁকে খুন করে লুঠপাট করা হয় । এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফ থেকে । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube