মুর্শিদাবাদ জেলার সালারে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি টোটো! মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ ব্যক্তি । গোটা ঘতনাটির ছবি ধরা পড়ে সিসিটিভিতে ।
পথ দুর্ঘটনা এখন নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে আমাদের । নিত্যদিন জেলার বিভিন্ন জায়গায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা । এবার দুর্ঘটনা ঘটল সালারে টোটোর ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হল দু’জন । ঘটনাটি ঘটেছে সালার কাটোয়া রাজ্যে সড়কের ওপর সালার রেলগেটের কাছে । বর্তমানে আহত অবস্থায় চালক ও টোটোর এক যাত্রী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে । আর সেই ভয়াবহ টোটো দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ।
এদিন ঘটনায় জানা গিয়েছে, সালার কাটোয়া রাজ্য সড়কের ওপর সালার রেলগেটের কাছে সজরে লরির ধাক্কা লাগে টোটোতে । জানা গিয়েছে, কাগ্রামের দিকে রওনা দিচ্ছিল ওই টোটোটি । এমন সময় একটি লরি বর্ধমানের দিকে যাচ্ছিল, সেই সময় টোটোটিও পাশ দিয়ে যাচ্ছিল । কিন্তু সামনের দিকে একটি বুলেরো গাড়ি এসে পড়াতে, সেটিকে সাইড দিতে গিয়েই টোটোকে ধাক্কা মারে লরিটি । টোটোটি যাত্রী সহ একটি চায়ের দোকানে গিয়ে উল্টে পড়ে । ঘটনায় টোটোর চালক সহ দু’জন গুরুতর আহত হয় বলা জানা যায় । এই ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ।
প্রত্যক্ষদর্শীরা টোটোর চালক সহ আহতদের সালার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর আহতদের পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ও উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা যায় ।
অন্যদিকে ঘাতক লরিটি ধাক্কা মেরে দ্রুততার সঙ্গে পালানোর চেষ্টা করে । পরে স্থানীয় যুবক ও সালার থানার পুলিশ ধাওয়া করে সালার মুর্শিদাবাদ চেকপোস্টের কাছে ওই গাড়িসহ ড্রাইভারকে আটক করে । ঘটনার তদন্ত শুরু করে সালার থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

