চাকরি দেওয়ার নামে প্রতারণা!

ব্যবসায়ীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল । সোমবার চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবিতে ব্যবসায়ীর বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক । বালুরঘাটের চকভৃগু এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।

সোমবার বিকেলে চকভৃগু গার্লস স্কুল পাড়ার এক বাড়ির সামনে ধর্নায় বসেন সজল ঠাকুর নামের এক যুবক । ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । তপন থানার করদহ এলাকার বাসিন্দা ওই যুবকের অভিযোগ ব্যবসায়ী নিতাই ঘোষ গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নাম করে আড়াই বছর আগে তাঁর কাছ থেকে ৫.২৫ লক্ষ টাকা নিয়েছিলেন ।

তবে দীর্ঘদিন হয়ে গেলেও সেই চাকরি না পাওয়ায় টাকা ফেরত দিতে বললেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি । অবশেষে বাধ্য হয়ে ব্যবসায়ীর বাড়ির সামনে ধর্ণা শুরু করেন যুবক । এ ব্যাপারে অভিযুক্ত নিতাই ঘোষ ও তার পরিবারের কেউ কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube