পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক নদীয়ার কালিগঞ্জ থানার দেবগ্ৰামের ধজপুকুর এলাকায় । ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষের জেরে ঘটে ওই দুর্ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ বছর বয়সী আশিষ সর্দার , ২৫ বছর বয়সী মিন্টু সর্দার ও ১৮ বছর বয়সী সুমিত হাজরার । তাঁদের বাড়ি কালিগঞ্জ থানার দেবগ্ৰাম এলাকায় ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে মোটরবাইক করে বহরমপুর থেকে কালীপুজোর মেলা দেখে বাড়ি ফিরছিলেন তাঁরা । ফেরার পথে ধজ পুকুর এলাকায় ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষ হলে গুরুতরভাবে আহত হন তাঁরা ।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগরে পাঠায় নাকাশিপাড়া থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

