শীতের আবহাওায় ঘন কুয়াশার জের । সেই কুয়াশার কারণে মঙ্গলবার বন্ধ থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ভেসেল পরিষেবা । ফলত চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রী সহ পুণ্যার্থীদের ।
মঙ্গলবার জানা যায়, সকাল থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে ভোর রাতে যাত্রী বোঝাই করে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ভেসেল । ঘন কুয়াশার কারণে সেই ভেসেলটি দিশা হারিয়ে অন্য কোথাও চলে যায় ।
প্রশাসনের পক্ষ থেকে ভেসেলটি খোঁজার কাজ চালানো হয় । এর পাশাপাশি ঘন কুয়াশার কারণে আজ সকাল থেকে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা । আর এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা । গঙ্গাসাগর মেলা থেকে বাড়ি ফিরে যাচ্ছেন যে সকল পুণ্যার্থীরা তাঁদের অনেককেই ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

