হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধের!

বাড়ির উঠানে বের হওয়া মাত্রই হাতির আক্রমণে মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক বৃদ্ধের । মৃতের নাম শম্ভুনাথ মণ্ডল, তাঁর বয়স হয়েছিল ৭২ । মঙ্গলবার ভোরে বাঁকুড়া জেলার বড়জোড়ার সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের গোপবাঁদি গ্রামে ঘটল এই ঘটনা ।

মৃতের পরিবার সূত্রে খবর, এদিন ভোরে ওই বৃদ্ধ ঘুম থেকে উঠে বাড়ির উঠনে বেরনো মাত্র কিছু বুঝে ওঠার আগেই দু’টি দাঁতাল হাতি তাঁকে আক্রমণ করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভুনাথ মণ্ডল নামে ওই বৃদ্ধের । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায় ।

খবর পেয়ে গ্রামে যান বন দফতরের আধিকারিক, পুলিশ সহ অন্যান্যরা । বন দফতরের বড়জোড়া রেঞ্জ অফিসার ঋত্বিক দে বলেন, সরকারী নিয়মানুযায়ী মৃতের পরিবার পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন; একই সঙ্গে পরিবারের একজন সদস্য চাকরিও পাবেন বলে তিনি জানান ।

পরে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয় । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube