হকার নিয়ন্ত্রণের দাবিতে ধর্মঘটের ডাক নিউ মার্কেটের ব্যবসায়ী সংগঠনের

কলকাতা পুরসভা অবৈধ হকার নিয়ন্ত্রণে বারবার মিটিং করেছে । কিন্তু বুধবার সেই হকার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে ব্যবসায়ী সংগঠন ধর্মঘট ডাকে । বুধবার নিউ মার্কেট বন্ধ থাকছে সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত । ধর্মতলা চত্ত্বরে হকার রাজের এই বাড়বাড়ন্তর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হন সেখানকার স্থায়ী ব্যবসায়ীরা ।

হকার নিয়ন্ত্রণের দাবিতে নিউমার্কেট চত্বরে সমস্ত দোকান বন্ধ থাকবে বলে জানা গিয়েছে । আজ সকাল থেকে বেলা তিনটে পর্যন্ত, নিউ মার্কেটের সকল স্থায়ী দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা । এদিন এই ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের, এছাড়া হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ নিউ মার্কেট চত্বরের দশটি ব্যবসায়ী সংগঠনের ডাকে আজকের এই বনধ ।

অভিযোগ উঠছে, বারবার পুরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও রাস্তা এবং ফুটপাথ সহ হেরিটেজ হগ মার্কেটের আশেপাশে হকার নিয়ন্ত্রণ করা যায়নি । এরই প্রতিবাদে বনধ ডাক ট্রেডার্স ফেডারেশনের । ক্রেতাদের সুবিধার্থে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । তবে বেলা ৩ টের পর খোলা হবে নিউমার্কেটের স্থায়ী দোকানগুলি ।

এদিন নিউ মার্কেট এলাকা থেকে একটি র‍্যালি করে কলকাতা পুরসভার সামনে পর্যন্ত যায় । কলকাতা পুরসভায় গিয়ে KMC-র সেক্রেটারি, কমিশনারের কাছে তাঁরা ডেপুটেশন জমা দেন । এরপরও যদি কোন সুরাহা না হয় তাহলে বিকল্প কোন রাস্তার কথা ভাববেন বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube