আন্দোলনের ৫০০ তম দিনে অভিনব প্রতিবাদে চাকরিপ্রার্থীরা

মাতঙ্গিনী হাজরার পাদদেশে ২০১৪ প্রাথমিক শিক্ষক পদের “নট ইনক্লুডেড” চাকরিপ্রার্থীদের আন্দোলন রবিবার ৫০০ তম দিনে পড়ল । নিজেদেরকে বেত্রাঘাতের মাধ্যমে আহত করে তারা তাদের যন্ত্রণা তুলে ধরবে । মুখে কালি মেখে চলল বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলন ।

এদিন তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগের বিষয়ে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে । চাকরিপ্রার্থীরা মুখে কালো কালি মেখে তাঁদের যন্ত্রণার কথা তুলে ধরেন । এদিন তাঁদের হাতে ছিল প্লাকার্ড এবং ব্যানার । চাকরিপ্রার্থীদের একাংশ দাবি করেন দীর্ঘদিন তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছেন ।

তাঁদের আরও দাবি, তাঁরা যোগ্য চাকরিপ্রার্থী, পরীক্ষা দিয়েছেন, পাসও করেছেন, তবুও তাঁরা ৫০০ দিন ধরে বঞ্চিত হয়ে রয়েছেন । নিয়োগ কবে পাবেন তা তাঁরা জানেন না । তাই আজ মাতঙ্গিনী হাজরার পাদদেশে রক্ত দিয়ে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরলেন । এরই পাশাপাশি নিজেদেরকে বেত্রাঘাতের মাধ্যমে আহত করে তারা তাদের যন্ত্রণা তুলে ধরবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube