আর মাত্র ৫ দিনের প্রতীক্ষা । তার পরই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের । অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ । কয়েকশো বছর ধরে জমে থাকা স্বপ্ন পূরণের মাত্র ক’টা দিন বাকি ।
এদিকে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যেন দীপাবলীর ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে । সেখানকার সুভাষগঞ্জ কুমোরপাড়ায় চলছে মাটির প্রদীপ নির্মাণের জোর প্রস্তুতি । ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকালে প্রতিটি মানুষের বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাই দেশ জুড়ে বাড়ছে মাটির প্রদীপের চাহিদা ।
কুমোড় পাড়াতে দিনরাত এক করে প্রবল শীতের মধ্যে প্রদীপ নির্মাণ করছেন মৃৎশিল্পীরা । দীপাবলির সময়ে মাটির প্রদীপের চাহিদা থাকে তুঙ্গে । তবে এবছর রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে মাটির প্রদীপের চাহিদা ৩ গুন বেড়েছে । প্রচুর অর্ডার আসছে বলে জানা গিয়েছে । শীতে কষ্ট হলেও রাম মন্দিরের আবেগে কাজ করছেন তাঁরা । প্রদীপের অর্ডার আসছে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে । ২২ তারিখ ভগবান শ্রী রামকে শ্রদ্ধা নিবেদন করতে প্রদীপ জ্বালবেন সকলেই । তাই প্রদীপের এত চাহিদা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

