নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, থানার সামনে বিক্ষোভ হাওড়ার পোড়াহাটের ব্যবসায়ীদের

সোমবার মঙ্গলা হাটের পোড়া হাটে নতুন সমিতি নিয়ে বিক্ষোভ-ডেপুটেশন চলল ব্যবসায়ীদের । একই সঙ্গে তোলা হয় হাট দখলের চেষ্টার অভিযোগও । নিরাপত্তার দাবিতে এদিন হাওড়া থানার সামনে চলে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদর্শন ।

ব্যবসায়ীদের অভিযোগ, গত ২১ শে জুলাই রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পোড়া হাটের প্রায় একহাজার দোকান । অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে শান্তি রঞ্জন দে – র বিরুদ্ধে । হাট ব্যবসায়ীদের অভিযোগ শান্তি রঞ্জন দে নিজেকে পোড়া হাটের মালিক হিসেবে দাবি করতেন ।

অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলাও হয় । পোড়াহাট সারিয়ে তোলার পর হাটের ব্যবসায়ীরা পুনরায় সেখানে ব্যবসা শুরু করেন । তাঁদের অভিযোগ, সম্প্রতি সেই শান্তি রঞ্জন দে – নিজের আধিপত্য বিস্তারের জন্য তাঁর লোকজন দিয়ে সেখানকার হাট ব্যবসায়ীদের হুমকি দিয়ে চলেছে । একই সঙ্গে অভিযোগ আনা হয়, একটি নতুন সমিতি গঠিত হয়েছে যার আওতাভুক্ত লোকজন রাতের অন্ধকারে হাটের মধ্যে নির্মাণ কাজ চালিয়ে অফিস ঘর তৈরি করছে । বর্তমান ব্যবসায়ী আরও দাবি করেন, অচেনা লোকজনকে দিয়েই মূলত এই নির্মাণ কাজ চালানো হচ্ছিল ।

এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে হাটে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সোমবার চলে এই বিক্ষোভ । ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তার দাবি জানিয়ে হাওড়া থানার সামনে আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube