পৌষ সংক্রান্তিতে শীতে কাঁপছে জেলা

আজ সোমবার মকর সংক্রান্তি । এই মকর সংক্রান্তিতে প্রচন্ড ঠান্ডা অনুভব করছেন আপামর বঙ্গবাসী । বাদ যাচ্ছেন না বীরভূমবাসীরাও । বীরভূম জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৭ – ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে বলে জানা গিয়েছে । তাই কনকনে ঠান্ডা অনুভব করছেন মানুষজন ।

বীরভূমের জয়দেব কেন্দুলীতে অজয় নদে চলছে মকর সংক্রান্তির স্নান । আজ মকর সংক্রান্তির এই বিশেষ পুন্যলগ্নে স্নান সেরেছেন প্রায় লক্ষাধিক পুন্যার্থী । এই মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলিতে বসে জয়দেব বাউল মেলা । সেই মেলাতে ভিড় জমিয়েছে দূর-দূরান্ত থেকে আগত বাউল ফকিরদের দল ।

অন্যদিকে পুরুলিয়াতেও মকর সংক্রান্তির দিনেও অব্যাহত হাড়কাঁপানো কনকনে ঠান্ডা । শীতের দাপটে যবুথবু অবস্থা পুরুলিয়ায় । আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৬ ডিগ্রী সেলসিয়াসে । সেই সঙ্গে যোগ দিয়েছে উত্তরের হিমেল হাওয়া । সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পুরুলিয়া । যার প্রভাবে ঠান্ডার তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে । একদিকে কুয়াশার দাপট, অন্যদিকে কনকনে হাড়কাঁপানো শীতের জের; তাই সকাল থেকেই রাস্তা ঘাট প্রায় শুনশান । ব্যঘাত ঘটছে মানুষের স্বাভাবিক কাজকর্মের ।

তবে আকাশ সম্পূর্ণ পরিস্কার থাকায় বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিক হবে জনজীবন । তবে আজ সোমবার মকর সংক্রান্তি তাই কনকনে শীতকে উপেক্ষা করে জেলার উপর বয়ে চলা বিভিন্ন নদী এবং জলাশয়ে মানুষের পুণ্য স্নানের ঢল দেখা যাচ্ছে । সাধারণ মানুষের পক্ষে এই হাড়কাঁপানো শীতে বিভিন্ন কাজকর্মের ব্যাঘ্যাত হলেও শীত পিপাসুরা কনকনে শীতের অনুভূতি বেশ জমিয়ে উপভোগ করছেন।

পুরুলিয়াতে গতকালের থেকে আজ আরও কিছুটা নিম্নগামী তাপমাত্রার পারদ । হাওয়া দফতরের সূত্রে খবর আগামী ৪৮ ঘন্টায় জেলার আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে । এবং আগামী দুই দিন ঠিক একই ভাবে হাড়কাঁপানো শীতের অনুভূতি হবে পুরুলিয়ায় । তবে বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

পাশাপাশি বর্ধমানেও জাঁকিয়ে বসেছে শীত । তাপমাত্রার পারদ ক্রমশই নিম্নমুখী পূর্ব বর্ধমানে । আজ ১০ থেকে ১১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাঘুরি করছে । তার উপর সন্ধ্যা নামলে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলা । তবে এই প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা স্বাভাবিক জনজীবনের ছন্দে যেমন ব্যাঘাত ঘটিয়েছে, পাশাপাশি মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের । বোরো ধানের বীজ তৈরিতে ক্ষতির আশঙ্কা করছেন তারা । ইতিমধ্যেই ধানের বীজ মরতে শুরু করেছে । বীজ না হলে কী করে বোরো ধান রোয়ার কাজ হবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube