পাওনা টাকা আদায়ে খুন যুবক, ধৃত ২ অভিযুক্ত

পাওনা টাকা আদায় করা নিয়ে শুরু হয় বচসা । সেই বচসার জেরে রবিবার হাওড়ার ডোমজুরে খুন হন এক যুবক । ৩৫ বছর বয়সী সিরাজুল শেখ নামে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ডোমজুর থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করে ।

ডোমজুর থানার অন্তর্গত দক্ষিণ ঝাপরদহ এলাকায় একটি জলা জমিতে সিরাজুলের দেহ পাওয়া যায় । এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের বাসিন্দা সিরাজুল ডোমজুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন । সেখানে হাসু খাঁ- র অধীনে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি । হাসুর থেকে তিরিশ হাজার টাকা ধার নিলেও সেই টাকা ফেরত দিচ্ছিলেন না বলে দাবি উঠছে । উল্টে হাসুকে মারধর করার অভিযোগও উঠছে ।

এরপর আলমগীর নামে এক দুষ্কৃতীকে কুড়ি হাজার টাকার সুপারি দিয়ে সিরাজুলকে খুনের পরিকল্পনা করে হাসু । গতকাল আলমগীর ও তার দুই সাগরেদ কাজ দেওয়ার নাম করে সিরাজুলকে ডেকে খুন করে । ঘটনাস্থল থেকে দু’টি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার হয় । খুনের কাজে এগুলো ব্যবহার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । এই ঘটনায় মূল অভিযুক্ত হাসু খাঁ ও আলমগীর নামে দু’জনকে গ্রেফতার করে আজ, সোমবার, হাওড়া আদালতে পাঠানো হয় । ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube