তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা, ধৃত ২

ব্যারাকপুর থানার অন্তর্গত ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় রবিবার । গতকালের এই ঘটনায় রাতে ব্যারাকপুর থানার পুলিশ দুই জন দুষ্কৃতীকে গ্রেফতার করে ।

ব্যারাকপুর থেকে রাজেশ সাহা ওরফে সনু সাহা ও দীপ কুণ্ডু নামের দুই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজ করা হয় । ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বলে জানাচ্ছে ব্যারাকপুর থানার পুলিশ ।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যারাকপুর সদর বাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ । তাঁর কাছ থেকে বারংবার টাকা দাবি করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি । কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেন । রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যান সেই সময় সেখানে সোনু উপস্থিত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠছে ।

আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর ক্যান্টোমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয় । ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর থানার পুলিশ । আহত যুবক গৌরব রায় জানান সে খুবই আতঙ্কিত হয়ে পড়েছে এই ধরণের ঘটনায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube