হাসপাতাল চত্ত্বর জুড়ে হিন্দি ফিল্মের ছবি ও ডায়লগ । উদ্দেশ্য একটাই : ধূমপান বন্ধ করা । অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ।
হাসপাতাল চত্বরে ধূমপান নিষিদ্ধ করা এবং পানের পিক যাতে কেউ না ফেলে তার জন্য অভিনব উদ্যোগ নিল মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র । জনপ্রিয় হিন্দি সিনেমার ছবি এবং ডায়লগ ব্যবহার করে লাগানো হয়েছে এই অভিনব পোস্টার । একাধিক জায়গায় হাসপাতালে দেওয়ালের গায়ে লাগানো রয়েছে বেশ কিছু ছবি যাতে বোঝানো হয়েছে হাসয়াপাতল চত্ত্বরে ধুম্পান করলে হতে পারে জরিমানাও ।
মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এই হিন্দি সিনেমার ডায়লগ এবং ছবি দিয়ে যাতে মানুষের চোখে লাগে এবং মনের মধ্যে গেঁথে যায় সেই জন্যই এই অভিনব প্রান্থা গ্রহণ করা হয়েছে । এই সঙ্গে তিইনি জানান, হাসপাতাল চত্বরে যদি কেউ ধূমপান করে বা পানের পিক ফেলে তার জন্য ২০০ টাকা জরিমানা ধার্য করা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

