রেশন দুর্নীতি কাণ্ডে ফের তৎপর ইডি, নজরে শঙ্কর আঢ্যর অফিস

।। স্বর্ণালী মান্না ।।

শহরে ফের চলল ইডি-র তল্লাশি অভিযান । রেশন দুর্নীতির তদন্তে আবারও সক্রিয় ইডি । সোমবার সল্টলেকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর সিএ-র অফিসে তল্লাশি অভিযান চালালেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা । একই সঙ্গে তল্লাশি চলে শঙ্কর আঢ্যর চৌরঙ্গীর অফিসেও । এদিন অভিযানে গয়েন্দাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও ।

শঙ্কর আঢ্যর সিএ অরবিন্দ সিংয়ের সল্টলেকের অফিসে এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সল্টলেকের আরএস সফটওয়্যার মোড়ে সিডকো-তে হানা দেয় ইডি । সেখানে ১২ তলায় রয়েছে সিএএসকেবি  চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিস । প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে এটি ধৃত প্রাক্তন পুরপ্রধানের সিএ-র অফিস । তদন্তকারীদের আরও অনুমান রেশন দুর্নীতি বন্টনের কালো টাকা এই সংশ্লিষ্টসংস্থার মাধ্যমেই বিদেশে পাচার করা হত । পাশাপাশি দুর্নীতির কালো টাকা সাদা করতে শঙ্করকে সাহায্য করতেন অরবিন্দ সিং । জোর কদমে চলে জেরা । অরবিন্দের অফিসের আধিকারিকদের জেরা করা হয় বলেও জানা গিয়েছে । খতিয়ে দেখা হচ্ছে শঙ্কর আধ্যর একাধিক ফাইল ।

এক জগে ৪ জায়গায় হানা দেন আধিকারিকরা । সল্টলেকের পাশাপাশি চৌরঙ্গীতে শঙ্কর আঢ্যর এস আর ফাইন্যান্স নামক কোম্পানিতেও হানা দেয় তদন্তকারীরা । জানা গিয়েছে এই কোম্পানির ডিরেক্টরের পদে রয়েছেন প্রাক্তন পুর প্রধান ও তাঁর স্ত্রী । কলিন স্ট্রিটে ‘ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড’-এর’ অফিসেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তল্লাশি অভিযান চলে মারকুইস স্ট্রিটেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube