পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে একই হোস্টেলে একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ল ১৩ জন ছাত্রী । সোমবারের এই ঘটনায় হোস্টেলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে । ঘটনায় জানা যায়, রবিবার রাতে হোস্টেলে পিকনিকের ফেরত বাসি খাবার খেয়ে হোস্টেলের ছাত্র ছাত্রীরা ঘুমিয়ে পড়ে ।
সোমবার সকাল থেকে ১৩ জন ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে । বমি, পেটে ব্যাথা শুরু হয় তাদের । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মীদের । তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রতাপদিঘী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ।
অপরদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ফুড পয়জনিং-এর ফলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে । গোটা ঘটনায় হোস্টেল কৃতপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

