রবিবার এক ব্যবসায়ীকে অপহরণ করে কিছু দুষ্কৃতী । পরিবারের কাছে ৬০ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে তাঁরা । পুলিশের তৎপরতায় অবশেষে ঝাড়খন্ড থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে ।
পূর্ব বর্ধমানের মেমারির তামাক পাতার ব্যবসায়ী বেণীমাধব চ্যাটার্জী । জানা যাচ্ছে তাঁকে রবিবার সন্ধ্যায় অপহরণ করা হয় । অপহৃতের পরিবার জানায়, রবিবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে তাতারপুর এলাকায় কয়েকজন অপহরণকারী তাঁকে একটি স্করপিও গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায় ।
ওইদিন রাতে অপহরণকারীরা ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর পরিবারের কাছে । স্বভাবিকভাবেই পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা । পুলিশ সূত্রে খবর, সেই ফোনের নম্বর ট্র্যাক করা শুরু করে তদন্তকারীরা । অবশেষে ঝাড়খন্ড থেকে পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয় ।
প্রাথমিক তদন্তে মেমারী থানার পুলিশ জানতে পারে, অপহৃত ব্যাক্তি ব্যবসার সূত্রে মুর্শিদাবাদের কয়েকজনের সঙ্গে টাকা লেনদেন করেছিলেন । তারপর ৯-১০ লক্ষ টাকা ধার হয়ে যায় তাঁর । সেই টাকা আদায় করতে গতরাতে কিছু দুষ্কৃতী একটি স্করপিও গাড়ি করে তাঁকে অপহরণ করে ।
তদন্তে নেমে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজের ওপর নির্ভর করে মেমারী থানা ও জেলা পুলিশের একটি দল দ্রুত পৌঁছয় ঝাড়খন্ডে । বিশেষ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে । উক্ত অপরাধে জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ । একই সঙ্গে অপরাধে জড়িত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয় । পুলিশের এই সাফল্যে খুশি গোটা পরিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

