মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ডোমজুরে

ডোমজুর থানার অন্তর্গত দক্ষিণ ঝাপরদহ এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় । রবিবার এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

রবিবার বিকেলে ফাঁকা জায়গায় অজ্ঞাতপরিচয় ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুর থানার পুলিশ ।

এদিনের ঘটনায় বাসিন্দারা জানান তাঁরাই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন । কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল তা কেউ জানাতে পারেননি । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তাঁদের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনাস্থল থেকে দু’টি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার হয় । খুনের কাজে এগুলো ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube