শীতের দাপটে কাঁপছে বাংলা

রাজ্যে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শীতের ঝোড়ো স্পেল । এরই মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে । হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে । এর জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই থাকবে । চলতি সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই । মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে ৷ এরপর বুধবার দুই ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে ।

অন্যদিকে গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি মতো কমেছে তাপমাত্রা । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম । তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ।

সোমবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে । ১৬ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । ১৭ এবং ১৮ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে । জারি করা হয়েছে সতর্কতাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube