আজ রবিবার মারসুমের শীতলতম দিন । কলকাতায় ১২ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রার পারদ । আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণ বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে; অন্যদিকে উত্তর বঙ্গে দার্জিলিং এবং কালিংপং এ হালকা বৃষ্টি হতে পারে ।
১৬ ও ১৭ জানুয়ারি দক্ষিণ বঙ্গে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, নদীয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস । ১৮ তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ১৯ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলাতে ।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ১৪ তারিখ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে রাজ্যে । ১৪ তারিখ পর্যন্ত পুরুলিয়া, বর্ধমানে কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও এড়ান যাচ্ছে না । উত্তরবঙ্গে ২ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা থাকছে ।
কলকাতার ক্ষেত্রে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৯ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এর থেকে ৩ ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে ৪৪ থেকে ৯৬ শতাংশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

