শনিবার ছিল মরশুমের শীতলতম দিন । শীতের দাপট থেকে বাঁচতে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ । দুপুরে উনুনে আগুন পোহাতে গিয়ে উত্তর দিনাজপুরে অগ্নিদগ্ধ হলেন গৃহবধু ।
আজ শনিবার চলতি বছরে শীতলতম দিন । উত্তর দিনাজপুরে এদিন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৯ ডিগ্রী সেলসিয়াস । জানা যাচ্ছে, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে ইটাহার থানার সুলিয়াপাড়া এলাকায় ওই গৃহবধু আগুনে হাত তাপাচ্ছিলেন । হঠাৎ তাঁর পোষাকে আগুন লেগে যায় এদিন ।
পরিজনেরা আহত মহিলাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । সেখান থেকে স্থানান্তর করা হয় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে । আহতের দাদা জানান, সন্তান প্রসবের পর তাঁর বোন বাবার বাড়িতেই ছিলেন । প্রসবের একমাস আগে সুলিয়া পাড়ায় বাবার বাড়ি এসেছিলেন তিনি । রয়েছে তাঁর ১ মাসের একটি সন্তান ।
এদিন মহিলার চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসে পরিজনেরা । স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর আশঙ্কাজনক পরিস্থিতি দেখে তাঁকে তৎক্ষণাৎ রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তরিত করান চিকিৎসকরা । ঘটনায় উদ্বেগে রয়েছে গৃহবধুর পরিজনেরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

