বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে বিলের নগদ টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকার । পুলিশের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিবার ।
এই ঘটনায় জানা যাচ্ছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকার ওই বেসরকারি নার্সিংহোমে গত ১৮ই ডিসেম্বর ইউটিআই (ইউরিনারি ট্র্যাক ইনফেকশন) ও ইউরো সমস্যা নিয়ে ভর্তি হন হাওড়া ময়দান এলাকার রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা হিতাংশ আগারওয়াল । ১০ লক্ষ টাকার মেডিক্লেম ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও গত ১২ই জানুয়ারি দুপুরে হিতাংশ ও স্ত্রী শ্রুতি আগরওয়ালের অভিযোগ, ওই হাসপাতালের বিলিং বিভাগের এম কিউ রাজা নামের এক কর্মী রোগীর কেবিনে ঢুকে জামার কলার ধরে বকেয়া বিলের নগদ টাকা চেয়ে হুমকি দেয় ।
শুধু তাই নয়, দ্রুত সেই টাকা মিটিয়ে হাসপাতাল ছেড়ে চলে যেতে বলেন রোগীকে; আর তা না হলেই রোগীকে জানালা দিয়ে ফেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ । আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁর পরিবার । এরপরেই স্থানীয় গোলাবাড়ি থানায় ওই অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রোগীর পরিবারের সদস্যদের পক্ষ থেকে ।
রোগীর পরিবার জানান ক্রমশ টাকা দিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁদের ভয় দেখানো ও নানান হুমকি দেওয়া হচ্ছে । যদি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তারা ক্যামেরার সামনে কোন রকম কথা বলতে চাননি ।
যদিও সম্পূর্ণ বিষয়টি শোনার পর হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন, অভিযোগ ভয়ংকর, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

