বর্ধমানে ছাত্রীর রহস্য মৃত্যু!

বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্রীর রহস্য মৃত্যু খবর প্রকাশ্যে এল । মৃতের নাম বৃষ্টি বেরা । রবিবার গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় একটি ভাড়া বাড়ি থেকে । এদিনের মৃত্যুর ঘটনাকে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য ।

পরিবারের অভিযোগ ওই ডিপার্টমেন্টের ইনচার্জ তাকে কুনজরে দেখতেন । তাছাড়া কাজের অত্যধিক চাপ ছিল ছাত্রীর উপর । তারই জেরে আত্মহত্যা করতে পারে ওই ছাত্রী । অন্যদিকে জানা যাচ্ছে যেই ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহটি, সেই ঘরের দরজা খলা অবস্থায় ছিল । এই ঘরের দরজা খোলা থাকায় সন্দেহ করা হচ্ছে, ওই ছাত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে ।

এদিনের ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা । পরিবার সূত্রে জানা যায়, মৃতা ছাত্রী বাঁকুড়ার কোতুলপুর এলাকার বাসিন্দা ছিলেন । বছর দেড়েক আগে তিনি ওই প্রতিষ্ঠানে ভর্তি হন বলে জানা যায় এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube