আগামিকাল সোমবার বর্ধমানে পৌষ সংক্রান্তি উপলক্ষে শুরু হবে ঘুড়ি উৎসব । মাঞ্জা লাটাই হাতে ৮ থেকে ৮০ সবাই মেতে উঠবে । এবার ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ।
বর্ধমানের দোকানগুলিতে বিভিন্ন ঘুড়ির পাশাপাশি পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদির ছবি দেওয়া ঘুড়ি । তার চাহিদাও তুঙ্গে । বিক্রেতারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ঘুড়িরও চাহিদা রয়েছে প্রচুর । কিন্তু তার জোগান নেই তেমন ।
অন্যদিকে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা । তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, মোদির ঘুড়ি বাজারে এনে বিজেপি যতই ভোটের হাওয়া গরম করতে চাক না কেন ওই ঘুড়িকে তারা আগেও বার বার কেটেছে, এবারও কাটবে। চব্বিশে ভোটে তার প্রমাণ হবে।
পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলও । জেলা বিজেপি মুখপাত্র শান্তরূপ দে জানিয়েছেন, বাজারে মোদির ছবি দেওয়া ঘুড়ি দেখে তৃণমূলের মাথায় বজ্রাঘাত হয়েছে । এটাই প্রমাণ হচ্ছে সাধারণ মানুষের মনে মোদি গেঁথে গেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

