পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির রেওয়াজ বাঙালির ঘরে ঘরে প্রচলিত রয়েছে । পৌষ পার্বণে বিভিন্ন ধরনের চালের পিঠে, পাটিসাপটা বা ক্ষীর পুলি সবেই লাগে চাল গুঁড়ি । এখন দোকানে দোকানে যন্ত্রে পেশাই চাল গুঁড়ি বিকোচ্ছে দেদার । যা দিয়েই চলছে সেদ্ধ পিঠে তৈরি । তবে পশ্চিম বর্ধমানে আজও জনপ্রিয় ঢেঁকি ছাঁটা চাল ।
দিদা – ঠাকুমার মুখে এখন শোনা যায় ঢেঁকি ছাঁটা চাল গুঁড়ি দিয়ে বানানো সুস্বাদু সেদ্ধ পিঠের গল্প ।তবে পশ্চিম বর্ধমানের উখরা গ্রামে এখনও চল রয়েছে ঢেঁকি ছাঁটা চালের। পৌষ সংক্রান্তির আগে প্রতি বছরই বেশ কিছু বাড়িতে এখনও তৈরি হয় ঢেঁকি ছাঁটা চাল গুঁড়ি । খবর পেয়ে কেউ কেউ আসেন সেই চাল গুঁড়ি নিতে ।
অনেকেই চাল নিয়ে এসে ঢেঁকিতে কুটে নিয়ে যান । পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও এখানে ঢেঁকি ছাঁটা চাল দিয়ে তৈরি হয় সুস্বাদু পিঠে । খেজুর গুড় সহযোগে যা চাঁখতে এখনও মুখিয়ে থাকেন উখরার বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

