পৌষ মেলায় ব্যয় হচ্ছে ২৫০ কোটি টাকা । তবুও নাগা সন্ন্যাসীদের দিতে হচ্ছে বিদ্যুতের বিল । এই ঘটনায় রীতিমতো ক্ষোভের আবহাওয়া গঙ্গাসাগরে ।
দিনের পর দিন গঙ্গাসাগর মেলার বাজেট বাড়ছে । গত দুই বছর আগেও যে মেলার বাজেট ছিল আনুমানিক ১৫০ কোটি টাকা, চলতি বছরে সেই মেলার বাজেট প্রায় ২৫০ কোটি টাকা ছুঁয়েছে । কিন্তু তবুও সারা বছর ধরে গঙ্গাসাগর মেলায় যে সমস্ত নাগা সন্ন্যাসীরা থাকেন তাঁদেরকে মোটা টাকার বিদ্যুতের বিল মেটাতে হয় । এমনকি মেলার সময়ও ছাড় দেওয়া হয় না বিদ্যুৎ মাশুলে । আর এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গাসাগর মেলার নাগা সাধুরা ।
এবারে গঙ্গা সাগর মেলায় যে আলোক সজ্যা হয়েছে তার খরচ প্রায় ৯ কোটি টাকা । আগের থেকে অনেকটাই বরাদ্দ বেড়েছে আলোক সজ্যায় । কিন্তু নাগা সন্ন্যাসীদের জন্য সামান্য বিদ্যুতের বিলও সরকার মকুব করছে না বলে উঠছে অভিযোগ । কাউকে তিন হাজার তো কাউকে পাঁচ হাজার টাকা বিদ্যুতের বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের ।
নাগা সন্ন্যাসীদের আরও অভিযোগ, দিনের পর দিন এই মেলার পরিসর উন্নত হলেও নাগা সন্ন্যাসীদের জন্য সেভাবে কোন উন্নয়নই সরকার করেনি । দীর্ঘদিন ধরে শৌচাগারের সমস্যায় ভুগছিলেন তাঁরা । বছরের পর বছর সেই সমস্যার জন্য আবেদন নিবেদনের পর বছর দুয়েক আগে নাগা সন্ন্যাসীদের জন্য শৌচাগার তৈরি করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে । মেলা প্রাঙ্গণে সরকারি উদ্যোগে বিভিন্ন নির্মাণ হলেও নাগা সন্ন্যাসীদের আখড়া নির্মাণের কোন উদ্যোগ নেয়নি সরকার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

