করতাল ও মাদলের তালে জঙ্গলমহলে মকর পরব উদযাপন

রবিবার থেকে জঙ্গলমহলে শুরু হচ্ছে মকর পরব । রাঢ় বাংলায় টুসু পুজোকে কেন্দ্র করে প্রাচীন জনজাতিগুলির সেরা উৎসব হওয়ায় একে টুসু পরবও বলা হয় । বাড়িতে নতুন ধান ওঠার পর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তিনদিন ধরে চলে এই মকর পরব ।

কার্যত উৎসবের মেজাজে থাকে ছোটনাগপুর অঞ্চল সংলগ্ন এই ৪ জেলা । মাহাতো, সান্তাড়, ভূমিজ, মুন্ডা, লোধাশবর জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে সামিল হন । রবিবার টুসু জাগরণের রাত থেকে ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরির ধুম যা পড়ে যায় । ইতিমধ্যেই এই চার জেলার হাট ত বাজারগুলিতে চৌডল এবং টুসু প্রতিমা বিক্রি শুরু হয়ে গিয়েছে । এই প্রতিমা নিয়েই তিনদিন ধরে চলে টুসু গান ।

টুসুকে মাথায় নিয়ে গান এবং করতাল ও মাদলের বাজনার তালে তালে বাসিন্দারা নাচও করেন । প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মকর সংক্রান্তির দিন সকাল বেলা স্নান করে নতুন জামা কাপড় পরে, তাই পোশাকের দোকানগুলিতে ভিড় কার্যত বেড়েই চলেছে । পরবের এই তিনদিন বিভিন্ন এলাকায় মোরগ লড়াই এবং মকর মেলা হয়ে থাকে । সংক্রান্তির দিন সকালে মকর ডুব দিয়ে পিঠে খাওয়ার পর নতুন জামা কাপড় পরে সেই সব মেলায় যান গ্রাম বাংলার মানুষ । মেলায় চৌডলে বসানো টুসু প্রতিমার প্রদর্শনীও হয় । উৎসবের শেষ দিন টুসু নাচ গানে মেতে বিকেলে নদীর জলে টুসুকে বিসর্জন দিয়ে উৎসবের সমাপ্তি হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube