তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, উঠছে খুনের চেষ্টার অভিযোগও!

ব্যারাকপুর নতুনবাজার এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হল । রবিবারের এই ঘটনায় একই সঙ্গে দুষ্কৃতীদের বিরুদ্ধে আনা হচ্ছে খুনের চেষ্টার অভিযোগও ।

ব্যারাকপুর সদর বাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ । তাঁর কাছ থেকে বারংবার টাকা দাবি করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি । কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেন । রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যান সেই সময় সেখানে সোনু উপস্থিত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠছে ।

আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর ক্যান্টোমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয় । ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুর থানার পুলিশ । আহত যুবক গৌরব রায় জানান সে খুবই আতঙ্কিত হয়ে পড়েছে এই ধরণের ঘটনায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube