শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেয়ের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে । অভিযোগ পেয়ে রবিবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল । হাওড়া মহয়দান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর বনগাঁ থানার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের চড়ুইগাছি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল তার স্ত্রী পূর্ণিমা মন্ডলকে বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায় কুপিয়ে খুন করে । শুক্রবার সন্ধায় তার মেয়ে মৌ মন্ডলের বাড়িতে এসে নিজের স্ত্রীকে খুন করে । ঘটনার পর থেকে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডল পলাতক ছিল বলে জানা যাচ্ছিল ।
ঘটনার তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার ময়দান এলাকা থেকে গতকাল সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশ বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করে । আজ, রবিবার, তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

