সন্দেশখালি কাণ্ডে পুলিশের জালে আরও ২

সন্দেশখালি সরবেড়িয়া এলাকায় ইডি উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হল আরও ২ জন অভিযুক্তকে । ধৃত দুই ব্যক্তির নাম সঞ্জয় মন্ডল ও আলি হোসেন ঘরামী । শনিবার রাতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ ।

জানা যায়, সঞ্জয় মন্ডল ও আলি হোসেন ঘরামী নামের দু’জনেই ঘটনার পর থেকেই গাঢাকা দিয়েছিল মেছো ভেড়ি এলাকায় । সঞ্জয় মন্ডলকে ন্যাজাট এলাকা থেকে ও আলী হোসেনকে মিনাখাঁ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । শনিবার পর্যন্ত এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর দু’জনই শেখ শাহজাহানের অনুগামী । তবে এখনও মূল অভিযুক্ত শেখ শাহাজানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । শনিবার রাতে দু’জনকে গ্রেফতার করে আজ, রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube